অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।

রোববার (৩১ মার্চ) গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এই ম্যাচ দিয়েই দুই দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে।

চলতি বছর ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা। তাই কিছুটা বাড়তি চ্যালেঞ্জই থাকছে স্বাগতিকদের জন্যে। জ্যোতি-ফারজানাদের সামনে নিজেদের ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মুর্শিদা খাতুন, সুবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, রিতু মনি, দিলারা আক্তার দোলা, স্বর্ণা আক্তার, শরিফা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার। সূত্র: আরটিভি নিউজ