টেকনো ড্রাগসের বিডিং শুরু ২১ এপ্রিল প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৪ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় থাকা টেকনো ড্রাগসের বিডিংয়ের (নিলাম) তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল (রোববার) বিকাল ৪টা থেকে কোম্পানিটির বিডিং শুরু হবে। যা চলবে ২৪ এপ্রিল (বুধবার) বিকাল ৪টা পর্যন্ত। সোমবার (১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, টেকনো ড্রাগসের কাট-অব প্রাইস থেকে ৩০ শতাংশ ডিসকাউন্ট অথবা ২০ টাকা, দুইটির মধ্যে যেট কম সে মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের নিকট শেয়ার ইস্যু করবে। তবে নিলামে অংশ নিতে পেনশন তহবিল, গ্র্যাচুয়িটি ফান্ড এবং প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগকারীর পুঁজিবাজারে দেড় লাখ টাকা এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের ৩ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। গত ৭ মার্চ টেকনো ড্রাগসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। Download PhotoCard SHARES অর্থনীতি বিষয়: টেকনোড্রাগস