যানবাহন থেকে চাঁদাবাজির সময় গ্রেফতার ৭ প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪ চট্টগ্রামের মীরসরাইয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় সাত চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার খাগড়াছড়ি মহাসড়ক এবং পুরাতন বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাতজন হলেন- মো. সোহেল (৩৩), ইসমাইল হাওলাদার (৫০), মো. মাইন উদ্দিন (৩১), শামসুদ্দীন মিয়া (৩৭), মো. ইলিয়াস (৪৫), জাহিদ হাসান (২৫) ও মো. রহিম (২৪)। র্যাব জানায়, মীরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকার খাগড়াছড়ি মহাসড়ক এবং পুরাতন বিশ্ব রোডে চলাচল করা বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন তারা। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৩০৫ টাকা ও সাতটি চাঁদার রশিদ জব্দ করা হয়। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: চাঁদাবাজিযানবাহন