বগুড়ার লাচ্ছা সেমাই কতটা মিষ্টি? প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪ ঈদ এলে সারা দেশেই লাচ্ছা সেমাইয়ের কদর বাড়ে; আর ক্রেতাদের কাছে বগুড়ার লাচ্ছার রয়েছে বাড়তি কদর। তবে এ গল্পের সবটাই সুমিষ্ট নয়। খোদ কারিগররাই বলছেন, ‘সুনাম’ তৈরি হওয়ায় উৎপাদন খরচের ‘তিনগুণ’ দামেও বাজারে বিক্রি হয় বগুড়ার লাচ্ছা সেমাই। কিন্তু সে দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে না শ্রমিকের মজুরি। আবার ঘিয়ে ভাজা লাচ্ছা বলে যা বাজারে বিক্রি হয়, তা আসলে কী দিয়ে ভাজা, তা নিয়েও সংশয় থাকে ক্রেতাদের। তাদের আপত্তি আছে দাম নিয়েও। বগুড়ার লাচ্ছার চাহিদা থাকায় এ জেলায় গড়ে উঠেছে দুই শতাধিক ছোট-বড় কারখানা।দেশের গণ্ডি পেরিয়ে এখন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে এ সেমাই। ঈদে এ সেমাইয়ের বিক্রি ২০০ কোটি টাকা ছাড়িয়ে যায় বলে ব্যবসায়ীদের ভাষ্য। SHARES স্বাস্থ্য বিষয়: লাচ্ছাসেমাই