আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃষ্টিপাতের বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়ার প্রধাণত শুষ্ক থাকতে পারে।

তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে, রংপুর ও নীলফামারি জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় একইরকম থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৬৬ শতাংশ।
ঢাকায় সূর্যাস্ত হবে: সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে।
মঙ্গলবার সূর্যোদয় হবে: ভোর ৫টা ৩৬ মিনিটে।

রবিবার সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটি; ৪০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়; ২১ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস।