প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে। তবে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড সফ‌রে যা‌চ্ছেন সরকারপ্রধান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার রা‌তে প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিলের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

আগামী ২৮ এপ্রিল থেকে রিয়াদে শুরু হতে যাওয়া দুদিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠক এবং ৩-৪ মে গাম্বিয়ার রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে সরকারপ্রধানের দেশ দুটি সফরে যাওয়ার কথা ছিল।