সাবেক স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন নারী

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

রাজধানীর নতুন বাজার এলাকায় সাবেক স্বামীর ছোড়া এসিডে রোজিনা আক্তার নামের (২২) এক নারী দগ্ধ হয়েছেন।সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।ভুক্তভোগীর ভাই মো. জামাল জানান, তার বোন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জি এক্স নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে তার সাবেক স্বামী মো. শরীফ কোনোকিছু বুঝে ওঠার আগেই রোজিনার শরীরে এসিড ছুড়ে মারেন। এতে তার শরীরের কিছু অংশ ঝলসে যায়। পরে খবর পেয়ে দ্রুত তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। রাত ১০টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়।তিনি আরও জানান, রোজিনা নতুন বাজারের দর্জিবাড়ি এলাকায় ভাড়াবাসায় থাকেন।জাতীয় বার্ন‌ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।