পাঁচ মাস পর জামিনে কারামুক্ত বিএনপি নেতা হাবিব প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আজ রবিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। গত বছর অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় তাকে চার বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া হাইকোর্টের একজন বিচারককে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ জন্য আদালতের তলবে হাজির না হওয়ায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে গত ২০ নভেম্বর ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। SHARES রাজনীতি বিষয়: আত্মগোপনবিএনপিহাবিবুর