নতুন কোচ ‘বেছে নিলো’ লিভারপুল, যা বলছেন ক্লপ প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪ লিভারপুলের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টানছেন ইয়ুর্গেন ক্লপ– সেই খবর পুরোনো। জুনে চলতি মৌসুম শেষেই সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের থেকে তিনি বিদায় নেবেন। এরপর অলরেডদের কোচ কে হবেন, তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেখান থেকে শেষ পর্যন্ত লিভারপুলের কোচ হতে যাচ্ছেন আর্না স্লট, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বর্তমানে ফেইনুর্দ ক্লাবের দায়িত্বে থাকা এই ডাচ কোচের খেলানোর ধরনও নাকি পছন্দ হয়েছে ইয়ুর্গেন ক্লপের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ফেইনুর্দের সঙ্গে স্লটের চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় ক্লাবটিকে ৯.৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। এর পরই স্লট হয়ে যাবেন লিভারপুলের পরবর্তী ম্যানেজার। ইতোমধ্যে ৪৫ বছর বয়সী স্লটের সঙ্গে চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে অলরেডরা। এরপরই স্লট আনুষ্ঠানিকভাবে লিভারপুলের কোচ হয়ে যাবেন। নতুন কোচের সঙ্গে চুক্তিটি হয়ে যাওয়ার আগে ফেইনুর্দ ক্লাবকে লিভারপুল ৭.৭ মিলিয়ন ইউরো এবং তার সঙ্গে আরও ১.৭ মিলিয়ন ইউরো অর্থ দিতে সম্মত হয়েছে। ২০২২-২৩ মৌসুমে ফেইনুর্দকে এরেডিভিসি শিরোপা জিতিয়েছেন স্লট। চলতি বছর জিতিয়েছেন ডাচ কাপের শিরোপা, এছাড়া দ্বিতীয় অবস্থানে থেকে তার বর্তমান ক্লাবটি লিগ শেষ করতে যাচ্ছে। এছাড়া ফেইনুর্দের দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই ক্লাবকে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে তুলেছিলেন স্লট। SHARES খেলাধুলা বিষয়: ইংলিশইয়ুর্গেনক্লপ