বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪ জনি বেয়ারস্টো যখন একের পর এক বল সীমানার ওপারে আছড়ে ফেলছেন, তখন সাইড স্ক্রিনে ভেসে উঠলো ‘বেয়ার স্টোল শো’। হঠাৎ করে ব্যাটিং স্বর্গ হয়ে ওঠা ইডেন গার্ডেন্সে সব আলো কেড়ে নিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। টি-টোয়েন্টি ইতিহাসে রান তাড়ায় রেকর্ড ২৬২ রান করে পাঞ্জাব কিংসকে জেতানোর নায়ক বেয়ারস্টো। তার সঙ্গে এই আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার শশাঙ্ক সিং দলের জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড় কাটলেন। দুজনের আগুন ঝরানো ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারালো পাঞ্জাব। টানা চার ম্যাচের জয়খরা তারা কাটালো অবিশ্বাস্য ব্যাটিংয়ে। টি-টোয়েন্টিতে রেকর্ড ৪২ ছক্কার ম্যাচে বেয়ারস্টো ছিলেন এগিয়ে। ৪৫ বলে সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটার ১০৮ রানে অপরাজিত ছিলেন। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৯ ছয়।ফিল সল্ট ও সুনীল নারিনের বিস্ফোরক ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৬১ রান করেছিলাই কলকাতা। এই দুজনকে ছাপিয়ে গেলেন বেয়ারস্টো ও শশাঙ্ক। SHARES ক্রিকেট বিষয়: কলকাতাবেয়ারস্টো