নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪ সোনাইমুড়ীতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) নতুন গ্যাস কূপে খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) উন্নয়ন কূপ খনন প্রকল্প। এর আগে, গত ২২ এপ্রিল কূপ খননের পূর্ব প্রস্তুতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘ড্রিলিং রিগ’ স্থাপন করা হয়। এরপর থেকে বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এ কর্মযজ্ঞে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) উন্নয়ন কূপ খনন প্রকল্প। এর আগে, গত ২২ এপ্রিল কূপ খননের পূর্ব প্রস্তুতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘ড্রিলিং রিগ’ স্থাপন করা হয়। এরপর থেকে বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এ কর্মযজ্ঞে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। SHARES জাতীয় বিষয়: উদ্বোধনবাপেক্স