হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা গ্রেফতার প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬ লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেনকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে (১৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উত্তর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি জুয়েল হোসেনের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হলে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতার শাহেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা গ্রেফতার