চুয়েটে ১২ বিভাগের মধ্যে একটিতে ক্লাস শুরু, মূল ফটক এখনো বন্ধ প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১২টি বিভাগের মধ্যে কেবল নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ক্লাস শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীদের আন্দোলনও চলছে।বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টিতে এমন পরিস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার মধ্যে একটি বিভাগে ক্লাস শুরু হলেও অন্য বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়নি।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর মধ্যে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ক্লাস শুরু হওয়ায় সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে।এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ জাগো নিউজকে বলেন, একটি বিভাগে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মূল ফটক বন্ধ এবং আন্দোলন চলমান থাকবে। আশাকরি সরকার দ্রুত সমস্যার সমাধান করে সব বিভাগে ক্লাস-পরীক্ষা চালুর পরিবেশ নিশ্চিত করবে।এদিকে, দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। Download PhotoCard SHARES ক্যাম্পাস বিষয়: চুয়েটে ১২ বিভাগের মধ্যে একটিতে ক্লাস শুরুমূল ফটক এখনো বন্ধ