চবির সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন। রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপন করা হলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যয়ও হ্রাস পাবে। বিশেষ করে বিদ্যুৎ সংকটের সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও, সৌরবিদ্যুতের ব্যবহার পরিবেশবান্ধব জ্বালানির প্রসার এবং বিশ্ববিদ্যালয়ে টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার্থীদের স্বার্থে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। স্মারকলিপি জমা দেওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। Download PhotoCard SHARES ক্যাম্পাস বিষয়: চবির সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের