বহিষ্কারের ৫৮ দিন পর ছাত্রদলে ফিরলেন জুলহাস মৃধাসহ পাঁচ নেতা প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধাসহ পাঁচ নেতার বহিষ্কারের ৫৮ দিন পর প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধার প্রাথমিক সদস্যপদ ও যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার, প্রিন্স খন্দকার, সদস্য সাগর খান এবং মির্জা গোলাম রায়হানের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। এখন থেকে তারা দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন। উল্লেখ্য যে, চলতি বছরের ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়। Download PhotoCard SHARES ক্যাম্পাস বিষয়: বহিষ্কারের ৫৮ দিন পর ছাত্রদলে ফিরলেন জুলহাস মৃধাসহ পাঁচ নেতা