অতিরিক্ত ডিআইজিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন আ.লীগ নেতা প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু। এসময় তার সঙ্গে ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (বরিশাল-খুলনা) মো. মনিরুজ্জামান। সোমবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কর্মী সমর্থকদের নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন শিকদার ওয়াহিদুজ্জামান ইকু। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এই নেতার সঙ্গে ইউনিফর্মসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার থাকার বিষয়টি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। SHARES রাজনীতি বিষয়: ওয়াহিদুজ্জামানচেয়ারম্যান