নেই গিল-রিঙ্কু, চমক রেখে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য ক্রিকেটের এই মেগা ইভেন্টে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। ১৫ জনের দলে রয়েছেন যথারীতি আছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ১৬ মাস পর দলে প্রত্যাবর্তন উইকেটকিপার ব্যাটার রিশভ পন্তের। এ ছাড়া সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল ও শিবাম দুবেরা। অন্যদিকে, কপাল পুড়েছে শুভমান গিল, রিঙ্কু সিং এবং কেএল রাহুলের মতো তারকা ব্যাটারদের। ভারতের বিশ্বকাপ স্কোয়াড রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেস খান। SHARES ক্রিকেট বিষয়: বিসিসিআইভারত