বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে পারফরম্যান্স করতে হবে প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মে ৫, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর বেশ কিছু দিন। এরই মধ্যে দল গোছাতে ব্যস্ত বড় দলগুলো। শিগগিরই বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা না হলেও চলতি জিম্বাবুয়ের সিরিজ হতে পারে বিশ্বকাপের স্কোয়াড তৈরির একটি মঞ্চ। তাই তো খেলোয়াড়রাও জোর দিচ্ছেন নিজেদের পারফরম্যান্সে। সুযোগটা কাজে লাগাতে চান মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘ ১৮ মাস পর দলে ফিরে নিজের জায়গা পোক্ত করতেই চান এ পেস বোলিং অলরাউন্ডার। গত শুক্রবার চট্টগ্রামে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের প্রথম টি–২০ তে মাঠে নেমে নিজেকে চেনালেন নতুন করে। ব্যাটিংয়ে সুযোগ না পেলেও এদিন বোলিং দিয়ে নিজেকে প্রমাণ করলেন আবারও। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। উইকেটের সংখ্যা ৪টিই হতে পারতো। তবে নো–বলের নিয়মে আটকে একটি উইকেট হাতছাড়া হয় তার। দীর্ঘদিন পর মাঠে ফেরা এবং নিজের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইফউদ্দিন বলেন প্রথমত শুকরিয়াহ। যেহেতু প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক মাঠে ফিরলাম। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই আমার জন্য এই পারফরম্যান্সটার বিকল্পেেনই। এর আগে ২০২২ বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এজন্য অনেক সিরিয়াস ছিলাম। চাচ্ছিলাম যে পারফর্ম করার। গত টি–২০ বিশ্বকাপ আসর মিস করলেও এবারের আসরে স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী এ পেস বোলিং অলরাউন্ডার।আগামী ম্যাচগুলোতে ছাড়িয়ে যেতে চান নিজেকে। তিনি বলেন আসলে সত্যি কথা বলতে গেলে প্রথম ম্যাচে অনেক নার্ভাস ছিলাম । এর আগে অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। কিন্তু কখনোই নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু ২ ম্যাচ পরে মোস্তাফিজ আসবে। একাদশে কী হবে না হবে ম্যানেজমেন্ট জানে। আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি ভালোটা দেওয়ার। আরও ভালো করতে পারলে ভালো লাগত। আরও ৪টা ম্যাচ বাকি আছে। চেষ্টা করব আরও ছাড়িয়ে যাওয়ার। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: পারফরম্যান্সস্কোয়াড