সেমিফাইনালে কে কার মুখোমুখি প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। এবার দলগুলোর সামনে শেষ চারের বাধা কাটিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নেওয়ার মিশন। আজ মঙ্গলবার বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শেষ হয় সুপার এইট পর্বের লড়াই। একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সেমিফাইনালের লড়াই। বিশ্বমঞ্চে প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে আফগানিস্তান। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রশিদ খানরা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। একইদিন রাত সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। এ ছাড়া আগামী ২৯ জুন ফাইনালে শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে দুই সেমিফাইনালের বিজয়ী দল। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: আইসিসিসেমিফাইনাল