টাইগারদের ব্যাটিংয়ের সমালোচনা করে যে পোস্ট দিলেন মাশরাফি প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪ সেমিফাইনালে ওঠার সমীকরণ নিয়ে খেলতে নেমে আফগানিস্তানের কাছে হতাশাজনক হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। বাংলাদেশের এমন হারে সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আজ মঙ্গলবার ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে ক্ষোভ ঝেড়েছেন মাশরাফি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘লিটনের ইনটেন্ট আর নন স্ট্রাইকারের নীরবতা দেখে বোঝা যায়, ক্লিয়ার কোনো ম্যাসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। আর যদি থেকেই থাকে তাহলে প্রতি এক বা দুই ওভার পরপর চেঞ্জ হয়েছে, যেটা শেষমেষ এমন জায়গায় দাঁড়িয়েছে যে, স্রেফ ম্যাচটা যেন জেতে। অথচ আজকের হিসাবটা ছিল শুধুই ১২.১ (ওভারে জেতার)। এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিল না। তাতে যদি ৫০ রানেও দল অল আউট হতো, অন্তত সবাই সেটা সহজ ভাবে নিত। আর যদি এই ম্যাচ জিততাম (শেষ পর্যন্ত খেলে), তাও বিবেকের কাছে হেরে যেতাম। এ ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের জন্য, এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব, ইনশাল্লাহ। হয়তো কোনো একদিন …….. অভিনন্দন আফগানদের। কী দারুন তাদের শারীরিক ভাষা, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চই কাবুল এখন কাঁপছে।’ SHARES ক্রিকেট বিষয়: বাংলাদেশমাশরাফি