বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪ গুলশানের বাসায় বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন নাদিম মোস্তফা। রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা আর নেই। রোববার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত। তিনি বলেন, “গুলশানের বাসায় বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন নাদিম মোস্তফা। দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ১০ মিনিটে তিনি মারা যান।” নাদিম মোস্তফা ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি রাজশাহী জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিশেষ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন। SHARES রাজনীতি বিষয়: নাদিমমোস্তফা