জিম্বাবুয়ের বিপক্ষে হারল ‘নতুন’ ভারত প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৪ বিশ্বকাপ শিরোপা জিতে এরই মধ্যে দেশে ফিরেছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিদের শিরোপা জয়ের উৎসব এখনও চলছে। আর এরই মাঝে জিম্বাবুয়েতে সিরিজ খেলছে শুভমান গিলের নেতৃত্বে থাকা ‘নতুন’ ভারত দল। শিরোপা জেতার পর প্রথম ম্যাচেই ভারতকে ১৩ রানে হারাল জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ১১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আসা যাওয়ার মধ্যে ব্যস্ত থাকে ভারতের ব্যাটাররা। মাত্র চতুর্থ বলেই ফিরে যান অভিষেক শর্মা। তাকে রানের খাতা খোলার আগেই বিদায় করেন ব্রায়ান বেনেট। এরপর পাওয়ার প্লে’র মধ্যেই আরও তিন উইকেট হারায় ভারত। ৯ বলে ৭ রান করা রুতুরাজ গায়কোয়াড়কে ফেরান ব্লেসিং মুজারাবানি। চতুর্থ ওভারে আরও দুই উইকেট হারায় সফরকারীরা। টেন্ডাই চাতারার একই ওভারে ফিরে যান রায়ান পরাগ (০) এবং রিঙ্কু সিং (০)। ১১ ওভারের মধ্যে আরও দুই ব্যাটারের উইকেট হারায় দলটি। দশম ওভারের মধ্যে ফিরে যান ধ্রুব জুরেল। লুক জঙ্গুইয়ের অফ-কাটারে বিদায় নেন তিনি। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে অবশেষে যোগ দেন শুভমান। ২৯ বলে ৩১ রান করে সিকান্দার রাজার বলে বোল্ড হন ভারতের ভারপ্রাপ্ত এই অধিনায়ক। এরপর রবি বিষ্ণই (৯) এবং মুকেশ কুমারকেও (০) বিদায় করেন তিনি। শেষদিকে ১২ বলে তিনটি চারে ১৬ রান করে ভারতকে কিছুটা এগিয়ে নেন আভেষ খান। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: অভিষেকভারতহারায়