দরপতনের শীর্ষে রূপালী লাইফ প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০৯ জুলাই) রূপালী লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা বা ২ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল লাইফের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৯৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২০ পয়সা বা ২ দশমিক ৯৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার, জিল বাংলা, আইসিবি ইসলামী ব্যাংক, ইউনিলিভার, ফিনিক্স ফাইন্যান্স, সি পার্ল এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। SHARES অর্থনীতি বিষয়: কোম্পানিগুলোরডিএসই