ছেলের বিয়েতে আবেগপ্রবণ হয়ে পড়লেন নীতা আম্বানি প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৪ মুম্বাইয়ে শুক্রবার (১২ জুলাই) ধুমধাম করে সম্পন্ন হয়েছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। আর ছেলের বিয়ের সাক্ষী হয়ে যেন কানায় কানায় আনন্দে ভরে উঠেছে নীতার মন! বিবাহ অনুষ্ঠানে এক বিশেষ বক্তব্য রাখতে দেখা গেল মুকেশপত্নীকে। যেখানে তিনি নববিবাহিত দম্পতির সাত জন্ম একসঙ্গে পথচলার ওপর গুরুত্ব দেন। নীতা আম্বানি বলেন, নমস্কার। এই পবিত্র অনুষ্ঠানে শামিল হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এই মুহূর্তে আমার হৃদয়ের এই দুই টুকরো, অনন্ত এবং রাধিকাকে এই চিরন্তন বন্ধনে বাঁধা পড়তে দেখে আমার মন আবেগ, কৃতজ্ঞতা এবং গভীর ভক্তিতে ভরে উঠেছে। তিনি বলেন, হিন্দু রীতি অনুযায়ী, বিবাহ হলো একটি দৃঢ় অঙ্গীকার। যা শুধু সারা জীবনের জন্য নয়, বরং তা সাত জন্মের জন্যও বটে। সাত জন্মের বন্ধন। এটা একটা বিশ্বাস যে, বারবার আত্মা ঠিক একে অপরকে খুঁজে নেয়। আর প্রতি জন্মে তাদের ভালবাসা আরও গভীর হবে। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: আম্বানিরাধিকা