বেবিচক ও রবি আজিয়াটার চুক্তি প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চু্ক্তির আওতায় করপোরেট সংযোগ ব্যবহারের বিভিন্ন সুবিধাসমূহ যেমন ভয়েস, ডেটা এবং আইওটি পরিষেবাসহ অত্যাধুনিক সেবাসমূহ পাবে। এ ছাড়াও, আরও নতুন পরিষেবার সুযোগ এবং প্রযুক্তিগত সমাধান বৃদ্ধি পাবে, যা সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। বেবিচকের পক্ষে সদস্য (এটিএম) এয়ার কমোডর এ কে এম জিয়াউল হক এবং রবি আজিয়াটার এর পক্ষে এক্সেনটিক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচক এবং রবি আজিয়াটার ঊর্ধ্বতন কর্মকর্তারা। Download PhotoCard SHARES অর্থনীতি বিষয়: চুক্তিস্বাক্ষরিত