চাকরিতে হিন্দুদের নিষিদ্ধের দাবিকে নাকচ করলো প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একটি পোস্ট যে দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস উইং তা নাকচ করে দিয়ে বলেছে, ‘এটি সম্পূর্ণ মিথ্যা।’ বৃহস্পতবিার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট ‘সিএ প্রেস উইং ফ্যাক্টসে’ পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এক্স -এর এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা।’ এতে বলা হয়, ‘বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনও নাগরিকের প্রতি বৈষম্য করে না।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।’ খবর: বাসস Download PhotoCard SHARES জাতীয় বিষয়: বৈষম্যহিন্দুদের