শীত কমবে কবে জানাল আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ রাজধানীতে রাতের পাশাপাশি কমেছে দিনের তাপমাত্রাও। আবহাওয়া অধিদফতর জানিয়েছে তিন দিন পরে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে বুধবারের মতো বৃহস্পতিবারও অনুভূত হচ্ছে শীত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে, তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাঝারী কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শুক্রবার (১০ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, এদিনও শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ওইদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে এ দু’দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময়ে কুয়াশার ঘনত্ব বাড়তে পারে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: অধিদফতরআবহাওয়াবিমান