জালিয়াতির প্রশ্ন তোলায় শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ ২০২৪ সালের নভেম্বরের প্রতিযোগিতা নিয়ে জালিয়াতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মডেল মাগালি বেনেজাম। যার ফলে তার শিরোপা প্রত্যাহারের ঘোষণা করেছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন। সম্প্রতি সংস্থাতি এক বিবৃতিতে জানায়, মিস মাগালি বেনেজামের সাম্প্রতিক মন্তব্য পর্যালোচনার পর এবং আমাদের মূল নীতির ভিত্তিতে তার মিস ইউনিভার্স আর্জেন্টিনার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। সংস্থা আরও জানিয়েছে, এই সিদ্ধান্তটি ‘সংস্থার অখণ্ডতা রক্ষা এবং ব্যক্তিগত এবং পেশাদার আচরণের সর্বোচ্চ মান বজায় রাখার’-র মতো নানা দিক বিবেচনা করেই নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে এই আর্জেন্টাইন মডেল এক সাক্ষাৎকারে মেক্সিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তখন ৩০ বছর বয়সী মাগালি বাছাই প্রক্রিয়ার বিরোধিতা করেন এবং সহ-প্রতিযোগীদের আচরণের সমালোচনা করেন। তিনি আরও অভিযোগ করেন, কয়েকজন প্রতিযোগীর সুবিধা দেওয়ার জন্য ফলাফলগুলোতে হস্তক্ষেপ করা হয়েছিল। উল্লেখ্য, গত বছরের মে মাসে মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৪ খেতাব জিতেছিলেন মাগালি। সে বছর মেক্সিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স এ নিজ দেশ আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তিনি ছিলেন সেরা ১২ দের তালিকায়। চলতি বছরের গত ২ জানুয়ারি মিস ইউনিভার্সের শিরোপা হারালেন মাগালি বেনেজাম। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: অভিযোগআর্জেন্টাইন