দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ অভিনেতা হিল্লোল লম্বা সময় ধরে দেশ ও বিদেশে ঘুরে ঘুরে নিজের একটি পরিচিতি গড়ে তুলেছেন। এভাবেও বলা যায়, দেশের এখন শীর্ষ ফুড ভ্লগার এই অভিনেতা। তারই নতুন একটি প্রতিচ্ছবি নিয়ে হাজির হয়েছেন সম্প্রতি। এবার অভিনেতা তার ফুড ভ্লগিং অভিজ্ঞতাটি কাজে লাগাতে চলেছেন বাংলাদেশের নানান অঞ্চলে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী খাবারের খবর তুলে আনার জন্য। সেই উদ্যোগের অসাধারণ নজির মিলেছে এরমধ্যে। প্রকাশ হয়েছে ‘বিফের স্বাদকাহন’ নামের একটি ভ্লগ। যা প্রকাশ হয়েছে ভিম বাংলাদেশ-এর ইউটিউব, ফেসবুক ও টিকটক চ্যানেলে। ‘ভিম লিক্যুইড এক নিমিষেই দেশি স্বাদ’ নামের এই ফুড ভ্লগিং সিরিজের মাধ্যমে আদনান ফারুক হিল্লোল তুলে ধরতে চান দেশের প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী সব খাবার ও সেটি তৈরির প্রক্রিয়া। হিল্লোল বলেন, ‘প্রথম পর্বে আমরা একসঙ্গে তিনটি অঞ্চলের তিনটি খাবারের খবর তুলে ধরার চেষ্টা করেছি। এরমধ্যে চট্টগ্রামের মেজ্জান, সিলেটের সাতকরা আর বগুড়ার আলু ঘাঁটি। তিনটিই মূলত গরুর মাংসে তৈরি। আমি মনে করি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই গরুর মাংসের আইটেম। সেই ভাবনা থেকেই প্রথম পর্বে এই তিনটি অঞ্চলে আমি নিজে গিয়ে পুরো প্রক্রিয়াটি তুলে ধরার চেষ্টা করেছি। আমি চাই, এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো বাংলাদেশের খাবারের ঐতিহ্যটা তুলে ধরতে পারবো।’ Download PhotoCard SHARES বিনোদন বিষয়: লম্বাহিল্লোল