চীন-ভারতে ৫ বছর পর সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

প্রায় পাঁচ বছর পর সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে চীন ও ভারত।

সোমবার (২৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  এই তথ্য জানিয়েছে।

পরে মঙ্গলবার (২৮ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায় যে, উপমন্ত্রী পর্যায়ের আরেকটি বৈঠকে দুই দেশের সাংবাদিকদের বিনিময় সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে বৈঠকের পর এই ঘোষণা আসে।

ভারতীয় মন্ত্রণালয় জানায়, শিগগিরই একটি বৈঠকে বিমান পরিষেবার কাঠামো নিয়ে আলোচনা করবে ভারত ও চীন।

এই বিষয়কে ২০২০ সালে হিমালয় সীমান্তে ভয়াবহ সামরিক সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের উত্তেজনা কমার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান