সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হৃদয়ের সৌন্দর্য : অমিতাভ বচ্চন প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫ দেখতে দেখতে প্রায় ২৫ বছর পার করেছে ভারতীয় টেলিভিশন গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এখন শুরু হতে চলেছে জুনিয়র সপ্তাহ। সম্প্রতি, কেবিসির একটি এপিসোডে অমিতাভ বচ্চনকে প্রতিযোগী ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য সম্পর্কে প্রশ্ন করেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিযোগী শুধু এখানেই থামেননি ঐশ্বরিয়ার সৌন্দর্যের টিপসও চেয়েছেন। প্রতিযোগী প্রনুষা অমিতাভকে বলেন, ‘স্যার, ঐশ্বরিয়া রাই বচ্চন ভীষণই সুন্দর।’ এই কথা শুনে অমিতাভ বলেন, ‘হ্যাঁ, আমরা জানি তো।’ এরপর প্রনুষা আবারও বলেন, ‘তার সৌন্দর্য বর্ণনা করা কোনও শব্দে বোঝানো কঠিন। স্যার, আপনারা তো একই বাড়িতে থাকেন। আমাকেও কিছু সৌন্দর্যের টিপস দিন না।’ জবাবে অমিতাভ বলেন, ‘দেখো, তোমাকে একটা কথা বলি। চেহারার সৌন্দর্য কয়েক বছরের মধ্যেই ম্লান হয়ে যাবে। তবে তোমার হৃদয়ের সৌন্দর্য, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ ২০০৭ সালে ঐশ্বরিয়া বচ্চন পরিবারে বউ হয়ে আসেন। কিছুদিন অভিষেকের সঙ্গে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন তারা। এদিকে নেটিজেনদের মাঝে ঐশ্বরিয়া এবং অভিষেকের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। তবে বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও ঐশ্বরিয়াকে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে অভিষেক এবং অমিতাভের সঙ্গে দেখা যায়। SHARES বিনোদন বিষয়: ক্রোড়পতিটেলিভিশন