রানআউটের দুটি সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক ভারতে প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ দু’দিন আগে শুরু হয়েছে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) বা নারী আইপিএলের তৃতীয় আসর। গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ ডেলিভারিতে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২ রান, দিল্লি সেই রান নিতে সক্ষমও হয়েছিল। তবে সেটি রানআউট ছিল কি না তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিতর্ক উঠেছে পুরো ম্যাচে এমন দুটি রানআউটের সিদ্ধান্ত নিয়ে। দ্বিতীয় ইনিংসের শেষ বলে কাভার অঞ্চলের ওপর দিয়ে বল তুলে দিয়ে দৌড় দেন দিল্লির অরুন্ধতি রেড্ডি। তাদের দুই রান নেওয়ার চেষ্টায় দৌড়ে গিয়ে বলটা নিয়ে উইকেটরক্ষকের দিকে ছুড়ে দেন মুম্বাইয়ের অধিনায়ক হারমনপ্রীত কৌর। পুরো ডাইভ দিয়ে ক্রিজে ঢোকার চেষ্টা করেন অরুন্ধতী। অনেকক্ষণ দেখে তৃতীয় আম্পায়ার নট-আউট দেন। ফলে জিতে যায় দিল্লি। যদিও একটি অংশের দাবি– হারমনের ছোড়া বলটা দিয়ে যখন স্টাম্প ভেঙে দেওয়া হয়, তখন অরুন্ধতীর ব্যাটটি পুরোপুরি ক্রিজের মধ্যে ঢোকেনি। ‘অন দ্য লাইন’ ছিল। বেল না ওঠায় সম্ভবত আউট দেননি তৃতীয় আম্পায়ার। যদিও জ্বলে উঠেছিল স্টাম্প বেল। বিতর্ক রয়েছে দিল্লির ইনিংসে ১৯তম ওভারের পঞ্চম বলে রানআউট না দেওয়া নিয়েও। দিল্লির দুই ব্যাটার নিকি প্রসাদ এবং রাধা যাদবের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়ে হয়। দুজনেই বলের দিকে তাকিয়ে দৌড়াতে থাকায় আচমকা পেছনে ঘুরে যান রাধা। ততক্ষণে নিকি প্রায় তার কাছে চলে আসেন। নন-স্ট্রাইকার এন্ডে বলটা এলে নিশ্চিতভাবে উইকেট হারাতো দিল্লি। কিন্তু সেটি দেওয়া হয় স্ট্রাইকার এন্ডে। উইকেট বাঁচাতে রাধা ডাইভ দিলেও ক্রিজে ঢোকার সময় তার ব্যাটটি মাটি থেকে উঁচু হয়ে ছিল। ফলে রানআউটের জন্য আবেদন করেন মুম্বাইয়ের খেলোয়াড়রা। তাতে দেখা যায় যে ক্রিজে ঢোকার সময় রাধার ব্যাটটা উঁচু হয়ে আছে। ব্যাটটি মাটিতে ঠেকে ছিল না। তৃতীয় আম্পায়ার নট-আউট দিলেও কারও কারও দাবি– এলইডি স্টাম্পের আলো যখন জ্বলে ওঠে, তখন রাধার ব্যাট শূন্যে ছিল। আর নারী আইপিএলের নিয়ম অনুযায়ী– সেটা নিশ্চিতভাবে আউট হওয়া উচিৎ। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: ক্যাপিটালসরেড্ডিহারমনপ্রীত