ইয়াং-ল্যাথামের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৩২১ রানের লক্ষ্য নিউজিল্যান্ডের প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে দুইবার হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও তাদের ওপর দাপট দেখালো। উইল ইয়াং ও টম ল্যাথামের সেঞ্চুরি এবং গ্লেন ফিলিপসের ঝড়ো ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান করেছে কিউইরা। আগে ব্যাটিংয়ে নেমে জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড। অষ্টম ওভারে ৩৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১০ রানে সঙ্গী ডেভন কনওয়েকে হারানোর পর কেন উইলিয়ামসনেরও (১) ভালো সঙ্গ পাননি ইয়াং। ড্যারিল মিচেল শুরুর ধাক্কা সামলানোর ইঙ্গিত দিলেও ইয়াংয়ের সঙ্গে জুটিটা ৩৩ রানের বেশি হয়নি। ৭৩ রানে তিন উইকেট হারানো নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেট জুটিতে। ইয়াং ও ল্যাথাম ১১৮ রানের জুটি গড়েন। ১১৩ বলে ১২ চার ও ১ ছয়ে ১০৭ রান করে থামেন ইয়াং। তারপর ল্যাথাম ও ফিলিপসের ১২৫ রানের জুটিতে তিনশ পার করে নিউজিল্যান্ড। শেষ ১০ ওভারে পাকিস্তানের কাছ থেকে ১১৩ রান আদায় করেন দুজনে। ইনিংসের দুই বল বাকি থাকতে ৩৯ বলে ৩ চার ও ৪ ছয়ে ৬১ রান করে আউট হন ফিলিপস। ১০৪ বলে ১০ চার ও ৩ ছয়ে ১১৮ রানে অপরাজিত ছিলেন ল্যাথাম। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও হারিস রউফ দুটি করে উইকেট নেন। SHARES ক্রিকেট বিষয়: উদ্বোধনীট্রফিরফিফটিতে