ব্লকে ১৪ কোটি টাকার লেনদেন প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।কোম্পানিগুলোর মোট ৫৪ লাখ ৫৩ হাজার ৭৩১টি শেয়ার ৪৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি বীচ হ্যাচারীর ৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ানের ১ কোটি ৫১ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা যমুনা ব্যাংকের ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। SHARES অর্থনীতি বিষয়: কোটিলেনদেন