জোভানকে নিয়ে প্রেম-বিয়ের জটিল গল্প! প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫ প্রেম, বিয়ে এবং পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা বান্টি নামের এক যুবকের জীবনের গল্পে সাজানো হয়েছে ঈদের বিশেষ নাটক। যার নাম ‘বান্টির বিয়ে’। যে গল্পের নায়ক ফারহান আহমেদ জোভান। আর নায়িকাদের তালিকায় আছেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। তাদের নিয়ে নাটকটি নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা ও নাট্যকার প্রবীর রায় চৌধুরী। ব্যানার সিএমভি। নির্মাতা এই নাটকটিকে বলতে চাইছেন, প্রেম-বিয়ে নিয়ে এক যুবকের মজার ও রোমাঞ্চকর গল্প। যা দেখে দর্শকরা নিজেদের জীবনটাকেও খুঁজে পেতে পারেন।গল্পটির ট্রেলার এমন, পড়ালেখা আর পরিবারের চাপে বান্টির জীবনে কখনও প্রেম আসেনি। বিয়ের ক্ষেত্রে গিয়ে ঘটে আরও বড় বিপত্তি। অজানা কারণে কোনও মেয়েই বান্টিকে পছন্দ করে না। বান্টি যখন হতাশ, তখন একে একে তার জীবনে আসে ৩টি মেয়ে! তৈরি হয় নতুন জটিলতা। শেষ পর্যন্ত বান্টি কি বিয়ে করতে পারে, তা জানতে হলে দেখতে হবে ‘বান্টির বিয়ে’। প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা; সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে ভীষণ উপভোগ করবেন নাটকটি।’ প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ২০টির বেশি বিশেষ নাটক মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানার থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ‘বান্টির বিয়ে’সহ অন্য নাটকগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: ঈদেরনাটকটি