সোহানের হারের দিনে বিজয়ের জয়, জিতেছে অগ্রণী ব্যাংকও প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের শেষ দিনে আজ ম্যাচ ছিল তিনটি। তিন ভেন্যুতে মাঠে নেমেছিল ছয় দল। বিকেএসপির ৪ নম্বর মাঠে নুরুল হাসান সোহানের দলকে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। টস জিতে ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রথমে ব্যাট করে গাজী গ্রুপ ক্রিকেটার্স সংগ্রহ করে ৭ উইকেটে ২৯৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক বিজয়। এছাড়া শামসুর রহমান শুভ করেন ৬০ রান এবং আমিনুল ইসলাম বিপ্লব করেন ৪৪ রান। ধানমন্ডির হয়ে ৪ উইকেট নেন স্পিনার সানজামুল ইসলাম। বড় রান তাড়া করতে নেমে ১২৩ রানেই গুটিয়ে যায় ধানমন্ডির দল। তাদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সোহান। গাজীর হয়ে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার ওয়াসি সিদ্দিকী। বিকেএসপির ৪ নম্বর মাঠে আরেক ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ৬ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে রাজিন সালেহের শিষ্যরা।গুলশানের দেওয়া ২২৩ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় অগ্রণী ব্যাংক। গুলশানের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লিটন দাস। মাঝারি লক্ষ্যের জবাবে ব্যাট কতে নেমে অগ্রণী ব্যাংকের ইমরান উজ্জামানের ৭৫ এবং অমিত হাসানের ৬৩ রানে ভর করে জয় পায় তারা। গুলশানের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন মেহেদী হাসান। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: উইকেটেরতিনটিসোহান