হাসপাতালে এ আর রহমান প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় এ আর রহমানকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করছেন। তবে তার স্বাস্থ্যের আপডেট কী, তা জানতে অপেক্ষা করতে হবে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, রহমানকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং ডাক্তাররা ইকোকার্ডিওগ্রাম এবং ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গায়ক আজ রবিবার (১৬ মার্চ) সকাল ৭:৩০ টার দিকে হাসপাতালে আসেন। চিকিৎসা বিশেষজ্ঞরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে একটি অ্যাঞ্জিওগ্রাম করার কথা বলেছেন। তবে ভারতের আরেকটি গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, এ আর রহমানকে ডিহাইড্রেশনের কারণে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে, তিনি সম্প্রতি লন্ডন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করার পর চিকিৎসা নিতে আসেন। প্রতিবেদনে বলা হয়, ‘তিনি লন্ডন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করছিলেন। তাই তিনি গত রাতে (শনিবার) চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। ডাক্তারদের মতে, এটি ডিহাইড্রেশনের কারণে হয়েছিলো, কারণ তিনি রমজানের জন্যও রোজা রেখেছিলেন।’ এ আর রহমানের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ডাক্তাররা আশ্বস্ত করেছেন যে, তিনি এখন আগের চেয়ে ভালো আছেন এবং বিপদমুক্ত। সূত্র: পিংকভিলা Download PhotoCard SHARES বিনোদন বিষয়: অবস্থাচিকিৎসারডাক্তাররা