দুর্নীতির মামলা থেকে রেহাই পেলেন ব্ল্যাটার-প্লাতিনি প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫ ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ও ফ্রান্সের গ্রেট মিচেল প্লাতিনিকে মঙ্গলবার দুর্নীতির মামলা থেকে রেহাই দিয়েছেন একটি সুইস আদালত। প্রথমবার মামলা থেকে রেহাই পাওয়ার আড়াই বছর পর আবারও রায় তাদের পক্ষে থাকলো। বাসিলের কাছে মুত্তেঞ্জ শহরের সুইস ক্রিমিনাল কোর্টের এক্সট্রাঅর্ডিনারি আপিলস চেম্বার প্রতারণার মামলা থেকে বিশ্ব ফুটবলের দুই ক্ষমতাবান ব্যক্তিকে নিষ্কৃতি দিয়েছেন। ২০২২ সালে একটি নিম্ন আদালতে ব্ল্যাটার ও প্লাতিনিকে মামলা থেকে রেহাই দেওয়া হলে সুইস ফেডারেল প্রসিকিউটর্স তার বিরুদ্ধে আপিল করে। দুজন বরাবরই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন। ২০১১ সালে ব্ল্যাটার-প্লাতিনি একত্রিত হয়ে ফিফা থেকে ২০ লাখ সুইস ফ্রাঁ হাতিয়ে নিয়েছিলেন বলে আইনজীবীদের অভিযোগ ছিল। সেই টাকা পেয়েছিলেন প্লাতিনি। ওই ঘটনার পর ব্ল্যাটার ২০১৫ সালে ফিফা সভাপতির পদ ছেড়ে দেন। প্লাতিনির ফিফা সভাপতি হওয়ার স্বপ্নও ভেঙে যায়। Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: দুর্নীতিরসুইস