খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়লেন আম্পায়ার, হাসপাতালে মৃত ঘোষণা প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫ খেলা চলাকালীন মাঠেই পড়ে গিয়েছিলেন ৬০ বছর বয়সী ভারতীয় আম্পায়ার প্রসাদ মালগাওঙ্কর। দ্রুত তাকে নেওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (১৭ এপ্রিল) সুন্দর ক্রিকেট ক্লাবে হওয়া অনূর্ধ্ব-১৯ ভামা কাপের ম্যাচে দায়িত্ব পালন করছিলেন মালগাওঙ্কর। সেখানেই হার্ট অ্যাটাক হয় তার। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, ম্যাচের ১১তম ওভারে স্কয়ার লেগে যান মালগাওঙ্কর। দুই বল পরেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই নিকটবর্তী বোম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সংবাদমাধ্যমটিকে সহকারী আম্পায়ার পার্থমেশ আঙ্গানে বলেন, “তিনি ম্যাচের আগে বলেছিলেন ‘শরীরটা ঠিক লাগছে না, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে’। আমি বলেছিলাম, ‘আপনি বিশ্রাম নিন’। কিন্তু উনি বললেন ঠিক আছেন। ১০ ওভার ২ বলের পর হঠাৎ তিনি পড়ে যান। তখন আমাদের এমসিএ সমন্বয়ক দত্ত মিথবাভকর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।” বোম্বে হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, “হাসপাতালে আনার সময় তার রক্তচাপ, অক্সিজেন এবং নাড়ির কোনো চিহ্ন ছিল না। ইসিজি করলেও হৃৎস্পন্দন পাওয়া যায়নি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।” Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: জরুরিহাসপাতালের