দ্রুত উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫ সিলেট টেস্টে চতুর্থ দিনে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর শুরু হয়েছে খেলা। দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। চলতি টেস্টে শুরু থেকেই দারুণ বল করছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। প্রথম ইনিংসে তিন উইকেট নেন তিনি। এবার নিলেন পাঁচ উইকেট। আজ বুধবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর খেলার শুরুতেই আঘাত হানেন মুজারাবানি। দিনের দ্বিতীয় বলেই তিনি ফেরান নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক শর্ট বলে বাজে শটে ফাইন লেগে ধরা দিলে ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। খানিক পর বাংলাদেশের অলরাউন্ডারকে বাড়তি বাউন্সের বলে গালিতে ক্যাচ বানিয়ে টেস্টে ক্যারিয়ারে তৃতীয়বারের মতন পঞ্চম উইকেট পান মুজারাবানি। ১৫ বলে ১ ছক্কা, ১ চারে ১১ করে ফেরেন মিরাজ। মুজারাবানির ঝলকের মাঝে ইনিংসে নিজের প্রথম শিকার ধরেন রিচার্ড এনগারাভা। বাঁহাতি পেসারের বলে তাইজুল ইসলাম কট বিহাইন্ড হলেও মাঠের আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়ে সফল হয় জিম্বাবুয়ে। ৬৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২১৩। ক্রিজে জাকেরের সঙ্গী হাসান মাহমুদ। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: উইকেটবৃষ্টির