রুদ্ধশ্বাস লড়াইয়ে দ. আফ্রিকাকে হারাল বাংলাদেশ প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ১২, ২০২৫ দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল রানের পাহাড় গড়েছিল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। আগে ব্যাটিংয়ে নেমে করেছিল ৩০২ রান। বাংলাদেশও দেয় কড়া জবাব। শেষটায় ছড়ায় রোমাঞ্চ, উত্তেজনা। শেষ ৬ বলে ৭ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষটায় ছিল চরম নাটকীয়তা। নখ কামড়ানো এক ম্যাচ উপহার দিয়ে বাংলাদেশ শেষ লড়াইটা জিতে নেয়। ২ বল আগে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসান। ৩ উইকেটের জয়ে বাংলাদেশ ইমার্জিং দল এগিয়ে গেল সিরিজে। SHARES ক্রিকেট বিষয়: কামরুজ্জামানব্যাটিংয়ে