ঢাকাসহ সাত অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৫ ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সংশোধিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: অধিদপ্তরআবহাওয়া