এবাদতের সঙ্গে গামিনির বাকবিতণ্ডা, যা জানা গেল প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫ ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের বাইরে এবাদত হোসেন। গেল বছরের শেষে চোট থেকে ফিরে বিপিএলে বেশ কিছু ম্যাচ খেলেছেন। তবে এখনও জাতীয় দলে ফেরা হয়নি তার, সবশেষ খেললেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচসহ ওয়ানডে ম্যাচেও খেলেছেন এবাদত। তবে শেষ চার দিনের ম্যাচ চলাকালীন গেল শুক্রবার মিরপুরে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সম্মুখীন হয়েছেন এবাদত। পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে এবাদতের কথার লড়াই হয়েছে। যা শেষ পর্যন্ত গড়ায় বিসিবি পর্যন্তও। সেই বাকবিতণ্ডার সময়ে উপস্থিত ছিলেন ‘এ’ দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেন। জানালেন ঘটনার বিস্তারিত। যদিও পরে সেটির সমাধান হয়েছে বলেও জানালেন এই কোচ।ঢাকা পোস্টকে কোচ নাজমুল বলছিলেন, ‘এটা গেল শুক্রবারের ঘটনা, ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময়ে। বোলিং করতে যাচ্ছিল এবাদত তখন গামিনিকে বলেছিল যে ভালো উইকেট না দিলে বল করব কিভাবে। পরে গামিনিও কিছু একটা বলে বসে। পরে বিষয়টি বিসিবিকে জানিয়েছেন এবাদত। বোর্ড দেখছে এখন।’ Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: এবাদতবাকবিতণ্ডারবিপিএলে