যুক্তরাষ্ট্রে উল্টে যাওয়া ট্রাক থেকে পালিয়ে গেল প্রায় ২৫ কোটি মৌমাছি প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে শুক্রবার (৩০ মে) একটি ট্রাক উল্টে প্রায় ২৫ কোটি মৌমাছি পালিয়ে গেছে। এই পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক করেছে, যেন তারা মৌমাছির ঝাঁক থেকে দূরে থাকেন। ওয়াশিংটনের কানাডার সীমানার কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মৌমাছি বহনকারী প্রায় ৩১ হাজার ৭৫০ কেজি ওজনের একটি ট্রাক উল্টে যায়। ওয়াচকাম কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, আমাদের লক্ষ্য সব মৌমাছিকে বাঁচানো। তারা আরও জানিয়েছে, দুর্ঘটনার স্থান উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে। শেরিফ অফিসের একটি বার্তায় বলা হয়েছে, ২৫০ মিলিয়ন মৌমাছি এখন মুক্ত, তাই এই এলাকায় এড়িয়ে চলুন কারণ মৌমাছির ঝাঁক গ্রামে ছড়িয়ে পড়তে পারে। মৌমাছি পালনকারীরা পুলিশের সঙ্গে মিলে মৌমাছির চাকগুলো পুনরায় বসানোর কাজ করছেন, যাতে মৌমাছিরা তাদের রানী মৌমাছি খুঁজে ফিরে যেতে পারে। এই প্রক্রিয়া আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের আপডেটে জানানো হয়, মৌমাছি পালনকারীদের অসাধারণ সমর্থনে দুই ডজনেরও বেশি ব্যক্তি উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। তাদের আশা, পরের সকালে বেশিরভাগ মৌমাছি তাদের চাকে ফিরে যাবে। ভিডিও ফুটেজে দেখা যায় উল্টে যাওয়া ট্রাকের আশপাশে মৌমাছির বিশাল ঝাঁক। মৌমাছি পালনকারীদের মধ্যে অনেকে কেবল মধু উৎপাদন করেন, তবে অনেকেই তাদের চাক কৃষকদের কাছে ভাড়া দেন, যারা ফসলের পরাগায়ণে মৌমাছির সাহায্য নেন। সূত্র: বিবিসি Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: ওয়াশিংটনেরকানাডার