ইরানের সঙ্গে সীমান্ত পথ বন্ধ করল পাকিস্তান প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫ ইসরায়েলের সঙ্গে ব্যাপক উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে সব সীমান্ত পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেন। বখশ পিরকানি বলেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। পাকিস্তানের চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম জানান, সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ বন্ধ থাকলেও বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। পাকিস্তানি নাগরিকরাও ইরান থেকে ফিরতে পারবেন। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: নির্দেশনাপাকিস্তান