আত্মরক্ষার অধিকারেই প্রতিক্রিয়া জানিয়েছে ইরান: এরদোয়ান প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫ ইরানে ইসরায়েলের হামলাকে ‘হিতাহিত জ্ঞানশূন্য’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, এটি একপ্রকার ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’। নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সংসদীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি। পাশাপাশি ইরানের প্রতিরোধকে তিনি ‘আত্মরক্ষার অধিকারেই প্রতিক্রিয়া’ বলে মন্তব্য করেন। এরদোয়ান বলেন, ইসরায়েল ইরানে যে হামলা করেছে, সেটি নিতান্তই হিতাহিত জ্ঞানশূন্য অবস্থান থেকে। এ হামলা ‘উন্মত্ত’, যেখানে ইরানের প্রতিক্রিয়া স্বাভাবিক, বৈধ ও আইনসঙ্গত। তিনি বলেন, ইসরায়েল যেভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে, তা মেনে নেওয়া যায় না। ইরান আত্মরক্ষার অধিকারেই জবাব দিয়েছে। তুরস্কের রাজধানী এই সংকট সমাধান চায় উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আঙ্কারা চায় এই সংকটের একটি কূটনৈতিক সমাধান হোক এবং তুরস্ক এতে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানেরকূটনৈতিক