এক বছর আগেই বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫ ২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে মেয়েদের পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে। এক বছর আগেই মেগা টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে গ্রুপ–১ এ রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা দুই দেশ। একইভাবে গ্রুপ–২ এ স্বাগতিক ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে দুটি দল বাছাইপর্ব থেকে যুক্ত হবে। ৩৩ ম্যাচের এই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২৪ দিন ব্যাপী, যা ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল দ্য ওভাল এবং ফাইনালের ভেন্যু হিসেবে ঐতিহাসিক লর্ডসকে বেছে নেওয়া হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে, যা ২০২৩ আসরেও ছিল ১০। দ্য ওভাল ও লর্ডস বাদে মেয়েরা বিশ্বকাপের ম্যাচ খেলবে ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন, ব্রিস্টল ও এজবাস্টনে। তিনটি ভিন্ন সময়ে ম্যাচগুলো মাঠে গড়াবে। ১২ জুন আসরের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মেয়েরা মুখোমুখি হবে। গত আসরের সেমিফাইনালে খেলেছিল এই দুটি দল। অর্থাৎ, তারই পুনরাবৃত্তি দিয়ে নতুন আসরের পর্দা উঠবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিউই মেয়েরা পরদিন (১৩ জুন) টুর্নামেন্ট শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। একইদিন ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং ১৪ জুন হবে আসরের অন্যতম হাইভোল্টেজ লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান লড়বে ম্যাচটিতে। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: আসরসাউদাম্পটনসেমিফাইনাল