হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ১১, ২০২৬ সারা দেশ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৪১ এবং গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫০ হাজার ৫০০।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৮, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭। ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩১ হাজার ৯৯২ জন। এতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এবং নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে। SHARES স্বাস্থ্য বিষয়: আক্রান্ত ছাড়ালসন্দেহজনক হাম রোগে হাসপাতালেহাম উপসর্গেহামে৫০ হাজার