ঘুরে দাঁড়িয়ে জর্ডানের বিপক্ষে দারুণ জয় পেল আলজেরিয়া প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬ জর্ডানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল আলজেরিয়া। প্রথম হাফে এক গোলে পিছিয়ে থাকা আলজেরিয়া, দ্বিতীয় হাফে দুই গোল করে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয়। এই জয়ের ফলে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হলো বিশ্বকাপে অভিষিক্ত জর্ডানের। এদিন লিভায় স্টেডিয়ামে জর্ডানকে প্রথম হাফে এগিয়ে দিয়েছিলেন নিজার আল-রাশদান। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়িয়ে আলজেরিয়ার হয়ে গোল করেন আহমেদ নাধির বেনবোয়ালি এবং আমিন গৌরি। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল আলজেরিয়া। ৭৫ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে আলজেরিয়া। তাদের ১৭ শটের বিপরীতে ৮টি শট করে জর্ডান। ৮টি লক্ষ্যে রাখে আলজেরিয়া আর ৪টি জর্ডান। প্রথমার্ধের ৩৬ মিনিটে জর্ডান এগিয়ে যায় নিজার আল-রাশদানের গোলে। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে বলটি গোলের নিচের ডান কোণে পাঠানো হয়। মৌসা আল-তামারি অ্যাসিস্ট করেন। ওই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জর্ডান। ৬৯ মিনিটে রিয়াদ মাহরেজের ক্রস থেকে বক্সের মাঝখান থেকে হেডে বলটি গোলের নিচের বাঁ কোণে পাঠান নাদির বেনবুয়ালি। ওই গোলে সমতায় ফেরে আলজেরিয়া। পরে ৮২ মিনিটে আমিনে গুইরির গোলে এগিয়ে যায় এবং জয় নিশ্চিত করে আলজেরিয়া। ডান দিক থেকে কর্নারের পর খুব কাছ থেকে ডান পায়ের শটে বলটি গোলের কেন্দ্রের ওপরের দিকে পাঠিয়ে গোল করেন তিনি। ৩ পয়েন্ট আদায় করে ‘জে’ গ্রুপে তৃতীয় স্থানে এখন আলজেরিয়া। আর্জেন্টিনার কাছে হারা অস্ট্রিয়া আগে জর্ডানকে হারানোয় ও কম গোল হজম করায় আলজেরিয়ার সমান ৩ পয়েন্ট পেলেও তারা আছে দুইয়ে। আগামী ২৭ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলজেরিয়া। সেই ম্যাচের জয়ী দল যাবে রাউন্ড অব ৩২-১। একই দিন জর্ডান খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। SHARES খেলাধুলা বিষয়: আলজেরিয়াএই জয়ের ফলে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হলো বিশ্বকাপে অভিষিক্ত জর্ডানেরঘুরে দাঁড়িয়ে জর্ডানের বিপক্ষে দারুণ জয় পেল আলজেরিয়াজর্ডানজর্ডানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল আলজেরিয়াদ্বিতীয় হাফে দুই গোল করে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয়প্রথম হাফে এক গোলে পিছিয়ে থাকা আলজেরিয়া