২০৩০ বিশ্বকাপেও খেলতে পারবেন মেসি? প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬ খেলাধুলার দুনিয়ায় লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনার শেষ নেই। এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যাবি অ্যাগবনলাহর। টকস্পোর্ট-এর এক অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড বা হ্যারি কেনের মতো তারকাদের বাদ দিয়ে নিজের সাবেক ক্লাব আস্টন ভিলার জন্য সরাসরি মেসিকে বেছে নেন এই ফুটবল পন্ডিত। শুধু বেছে নিয়েই ক্ষান্ত হননি, তিনি দাবি করেছেন যে আর্জেন্টাইন এই মহাতারকা আস্টন ভিলায় যোগ দিলে ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো সর্বোচ্চ মর্যাদার সব শিরোপা ঘরে তুলবে। চলমান উত্তর আমেরিকা বিশ্বকাপে মেসির সাম্প্রতিক পারফরম্যান্স অ্যাগবনলাহরের এই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন মেসি। এর পরপরই অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেন তিনি। টানা দুই ম্যাচের এই জাদুকরী পারফরম্যান্সে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে নিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক, যা তাকে বিশ্বমঞ্চের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। কাতার বিশ্বকাপে মেসির ম্যাচ গ্যালারিতে বসে দেখার অভিজ্ঞতা স্মরণ করে অ্যাগবনলাহর বলেন, মাঠে মেসিকে দেখা মানে কোনো ফুটবল ম্যাচ নয় বরং যেন ৯০ মিনিটের কোনো স্বর্গীয় কনসার্ট উপভোগ করা। চলতি বিশ্বকাপ শেষেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন ফুটবল বিশ্বের একাংশ। তবে অ্যাগবনলাহর এই ধারণার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন। ৩৯ বছরে পা দেওয়া মেসির খেলায় এখনো যে ধার, তাতে তিনি মনে করেন মেসির পক্ষে আরও অনেক দিন শীর্ষ পর্যায়ের ফুটবল খেলা সম্ভব। ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে ৪৩ বছর বয়সেও মেসি আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতাবেন বলে জোরালো পূর্বাভাস দিয়েছেন এই সাবেক ইংলিশ তারকা। SHARES খেলাধুলা বিষয়: আর্লিং হালান্ড বা হ্যারি কেনের মতো তারকাদের বাদ দিয়ে নিজের সাবেক ক্লাব আস্টন ভিলার জন্য সরাসরি মেসিকে বেছে নেন এই ফুটবল পন্ডিতউন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যাবি অ্যাগবনলাহরখেলাধুলার দুনিয়ায় লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনার শেষ নেইটকস্পোর্ট-এর এক অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পে২০৩০ বিশ্বকাপেও খেলতে পারবেন মেসি?